সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৮ , ০৩:০৬ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর ইকে ৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.