সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৮ , ১২:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হতে আবারও পরীক্ষা করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের ফলাফলে তার করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো নমুনা পরীক্ষা করালেন মন্ত্রী।
এর আগে শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ কারণে তারা গণভবনে কোস্টগার্ডের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। করোনা ধরা পড়লেও তাদের শরীরে কোনো উপসর্গ ছিল না।
পরবর্তী সময়ে বিষয়টি আরও নিশ্চিত হতে মন্ত্রী ও সচিব রবিবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষা করান। সেখানে ফলাফল নেগেটিভ আসে। এরপর সোমবার মন্ত্রী রাজধানীর ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক-এ পুনরায় করোনা পরীক্ষা করান। সেখানেও ফল নেগেটিভ এসেছে।
আইইডিসিআরে করোনা পজেটিভ আসার পর একদিন পরেই পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের করোনা নেগেটিভ আসার খবরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সবশেষ তৃতীয়বারের মতো মঙ্গলবার আইইডিসিআরে নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাতে তিনি জানতে পারেন তার করোনা নেগেটিভ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘স্যার (স্বরাষ্ট্রমন্ত্রী) মঙ্গলবার আইইডিসিআরে পুনরায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। এতে ফল নেগেটিভ এসেছে। বতর্মানে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.