সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৭ , ১১:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানাধীন এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় জেসমিন আক্তার (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার কর্ণফুলী থানাধীন দৌলতপুর এলাকার হাফিজ উল্লাহর মেয়ে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চমেকে আনা হয় সকালে সাড়ে ১১টায়। পরে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করানোর এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আকবরশাহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, কার্ভাডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.