নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৭ , ০১:৩৪ পিএম
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দীর্ঘক্ষণের পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে আরও ২টি ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটা আওয়াজ শুনে তারা দেখতে পান আগুনের শিখা। এরপরেই আগুন বৃদ্ধি পেতে থাকে। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ তারাও জানাতে পারেননি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে পাওয়ার গ্রিডটিতে অনেক দামি যন্ত্রাংশ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.