সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৭ , ০৯:৪০ এএম
ছবি । সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের (৮৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ‘এভার কেয়ার হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর তার করোনা ধরা পড়ে। করোনা আক্রান্ত হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর সেখানেই তিনি মারা যান।
রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার ৫ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের আসনের এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিক ভাবে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানের মেয়র তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.