বড়দীঘির পাড়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

 মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২০-১১-১৭ , ০৯:৩৪ এএম

বড়দীঘির পাড়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৮৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দীঘির পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়িগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক ভাবে নিহতের নাম জানা যায়নি। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

সরজমিনে গিয়ে লাশটি বাসের নিচে পড়া থাকা অবস্থায় দেখা যায়। সড়ক দুর্ঘটনায়  উপজেলার ফতেয়াবাদ থেকে আমানবাজার পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। পুলিশ ও সেনাবাহিনী লাশটি উদ্ধার করছে।