মোহাজের দখল করা জমি বন বিভাগের: হাইকোর্ট

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৬ , ০২:২৪ পিএম

মোহাজের দখল করা জমি বন বিভাগের: হাইকোর্ট

সিলেটের জৈন্তাপুরে মোহাজের নাম ভাঙিয়ে দখল করা ১৩ হাজার একর জমি বন বিভাগের। আজ সোমবার (১৬ নভেম্বর) এই রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে এ রায় দেন।

২০১২ ও ২০১৪ সালে ১৯ ব্যক্তি নিজেদের মোহাজের দাবি করে, জমির মালিকানা চেয়ে দুটি রিট করেন। পাঁচ দিন শুনানি শেষে আদালত এই রিট দুটি খারিজ করে দেন। পর্যবেক্ষণে বলেন, সংরক্ষিত বনাঞ্চল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না।

জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগের মামলাগুলো নিয়ে আলাদা একটি বেঞ্চ চাওয়া হবে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। বন বিভাগ থেকে মামলার তালিকা পেলে, প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।