সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ০৩:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৩১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন করোনা রোগী।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৭৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.