সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ১২:২৭ পিএম
বাসে আগুন দেয়ার ঘটনা যারা ঘটিয়েছে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
বাসে আগুন দেয়ার ঘটনা সরকারের এজেন্টরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, অন্যায়ভাবে বিএনপির ওপর এই দোষ চাপানো হচ্ছে। আজকের বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পরিকল্পিতভাবে মাইনাস ওয়ান ফর্মুলায় বিএনপিকে নির্মুলের চেষ্টা চলছে।
বাংলাদেশ এখন গণতান্ত্রিক রাষ্ট্র নেই অভিযোগ করেন জানান, রাষ্ট্র লুটেরাদের হাতে চলে গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.