সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ১০:০৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দক্ষিণ ধোপাডাঙ্গায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫০), তার ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)।
নিহতদের স্বজনরা জানান, কৃষক রাজাউল জমিতে কাজ করতে যাওয়ার সময় হেলে থাকা বাঁশের খুঁটিতে পরিত্যক্ত বৈদ্যুতিক তারের সাথে তিনি জড়িয়ে যান। টের পেয়ে তার মা রেখা বেগম ও ভাতিজা অষ্টম শ্রেণীর ছাত্র সুজন তাকে বাঁচাতে গেলে তারাও সেখানে আটকে যান। পরে এলাকাবাসী টের পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক রাজাউলকে মৃত ঘোষণা করে এর আগে বাড়িতেই মারা যান তার মা ও ভাতিজা।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.