সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ০৯:৫১ এএম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ২৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে এক নারীসহ চার জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো– মাসুদ ফোরকান, তার স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল।
শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ২০০ পিস ইয়াবা, নগদ আট লাখ ৮৩ হাজার ৬২২ টাকা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেকবই উদ্ধারসহ ৪জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে ওই বাসায় রেখে কেনা-বেচা করা হতো। ১২টি চেক বইয়ের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছি। তাদের মধ্যে দুজনের সঙ্গে মিয়ানমারের সরাসরি যোগাযোগ আছে। তাদের মাধ্যমে আমরা এই চক্রের সব সদস্যকে আটকের চেষ্টা করবো।
এস এম মেহেদী হাসান জানান, এর আগে ঢাকায় ইয়াবা বিক্রির পর অস্ত্র সংগ্রহ করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে বাকলিয়া থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাট থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণের তথ্য দেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা এই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.