সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ০৯:৩২ এএম
চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মী মারুফ হোসেন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ হোসেন চৌধুরী ডবলমুরিং থানার দাম্মা পুকুর পাড় এলাকার সালেহ আহমেদ চৌধুরী বাড়ির কামাল চৌধুরীর ছেলে।
যুবলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, মারুফ পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর ছোট ভাই। মারুফ যুবলীগের রাজনীতি করলেও কোনও পদে নেই।
ডবলমুরিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, কথা কাটাকাটির জের ধরে মারুফ হোসেন চৌধুরীর মাথায় কাঠ জাতীয় কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথায় মারাত্মক জখম পান। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, কি কারণে তাকে মারধর করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা মারধর করেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কর্মাস কলেজের সামনে যুবলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারির ঘটনায় মাথায় আঘাত পান মারুফ। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রয়েল হাসপাতালে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.