সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৩ , ১০:০৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
তিনি জানান, সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ঢাবি প্রক্টর বলেন, মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে। যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্যাম্পাসে সন্ধ্যার পর অকারণে বহিরাগতরাও থাকতে পারবে না।
এসব সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ থেকে কোভিড-১৯ এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.