সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ০৫:১৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
দেশের শান্তি বজায় রাখতে গোয়েন্দা সংস্থার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামরিক গোয়েন্দা সংস্থা- ডিজিএফআই এর নতুন তিনটি ভবন উদ্বোধন করার সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিএফআই কর্মকর্তা- কর্মচারীদের জন্য নির্মিত দুটি ১৪ তলা ভবনের উদ্বোধন করেন তিনি। এসময় গোয়েন্দা কর্মকর্তাদের জন্য একটি অফিসার্স মেসও উদ্বোধন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। আর সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.