শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতন; আনসার সদস্য আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ০৫:১৫ পিএম

শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতন; আনসার সদস্য আটক ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের পাথরঘাটায় ১২ বছর বয়সী এক শিশুকে পেটানোর পর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশু আপন দাশ (১১) স্থানীয় সাবিত্রীসুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা মৃত রূপন দাশ। মা নগরীর একটি ক্লিনিকে আয়া হিসেবে চাকরি করেন। তারা দুই ভাই বলে পুলিশ জানিয়েছে। আর অভিযুক্ত আনসার সদস্য মো. রুবেল সরদারের (২৫) বাড়ি বরিশালে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, অঙ্গিভুত আনসার সদস্যরা একটি সম্পত্তি পাহারায় নিয়োজিত আছে। সেখানে কয়েকজন কিশোর গেলে এক কিশোরকে নির্যাতন করে আনসার সদস্য রুবেল সর্দার। প্রাথমিকভাবে জানতে পেরেছি, লাঠি দিয়ে তার মলদ্বারে আঘাত করেছে। ঘটনায় জড়িত আনসার সদস্য রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে সহযোগিতা করা হবে।