যারা বাইরে আছেন আত্মসমর্পণ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-১২ , ০৫:০৮ পিএম

যারা বাইরে আছেন আত্মসমর্পণ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি । সিটিজেন নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্য এখনেও যারা পলাতক আছেন, তাদের দ্রুত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম-কক্সবাজার এলাকার উপকূলীয় অঞ্চলের ৩৪ জন জলদস্যুর আত্মসমর্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা জলদস্যু ও বনদস্যু বাহিনী হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছেন, আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তাদের নির্মূল করব। যারা এখনও বাইরে আছেন, তারা শিগগিরই আত্মসমর্পণ করুন। তা না হলে তাদেরও খুঁজে বের করা হবে। তাই কঠোর পরিণতির আগে আত্মসমর্পণ করে ফেলুন। যারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা উপকূলে সকল দস্যুবাহিনী দমন করবোই।

অনুষ্ঠানে র‌্যাব-৭ এর তত্ত্বাবধানে ৩৪ জন জলদস্যু তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এ সময় তারা অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।