জাহাজ থেকে নাবিকের মরদেহ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ১২:৫৫ পিএম

জাহাজ থেকে নাবিকের মরদেহ উদ্ধার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামে ‘এমভি নিউ কারেজ’ জাহাজ থেকে এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও ইউএন মিশনের গাড়ি নিয়ে এসেছে জাহাজটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি এনসিটি-১ জেটিতে আনা হয়।

বন্দর সূত্রে জানা গেছে, মারা যাওয়া মি. জেসি ইকেটার ফিলিপাইনের নাগরিক। গত ২৪ অক্টোবর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর মরদেহটি জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছিল।

চট্টগ্রামে ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর কিংবা স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে।