রাজধানীতে বাবা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ০৯:২৩ এএম

রাজধানীতে বাবা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মগবাজারে একটি ভবনের পাঁচতলা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, বাবা খায়রুল ইসলাম (৫৫) ও ছেলে শারাত ইসলাম আরিন (১৪)। তাদের দেশের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ছেলে আরিন শারীরিক প্রতিবন্ধী এবং বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।

দুইজনই দুপুর একটার দিকে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করছে।

পুলিশ জানায়, ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে তিনি দরজা বন্ধ পান এবং পুলিশকে খবর দেন। তারপর পুলিশ এসে পৃথক দুই কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে।

হাতিরঝিল থানার ওসি (তদন্ত) গোলাম আজম জানান, বাবা খায়রুল ইসলাম মানুষিক ভারসম্যহীন ছিলেন এবং ছেলে প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনার নিহতের স্ত্রী বাদী হয়ে একটা অপমৃত্যুর মামলা করেছে।