চট্টগ্রামে ৮৮ ভরি স্বর্ণসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১১ , ১১:২৮ এএম

চট্টগ্রামে ৮৮ ভরি স্বর্ণসহ একজন আটক ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরের স্টেশন রোড থেকে ৮টি স্বর্ণবারসহ মোট ৮৮ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।

আটক পাচারকারীর নাম জোসেফ উদ্দিন রুবেল (২৭)।

কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, জোসেফ একজন স্বর্ণ চোরাচালানকারী দলের সদস্য। সে এই বিপুল স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। আটককারীকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।