নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১১ , ১০:০২ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাঙামাটিতে মাল্টা চাষে আগ্রহ বেড়েছে চাষীদের। এখানকার মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী। তাছাড়া উৎপাদন খরচ কম আর বাজারে চাহিদাও বেশি। তাই রাঙামাটির কৃষকরা ঝুঁকছেন মাল্টা চাষে। এবছর সেখানে ২১০ হেক্টর জমিতে এই ফলের চাষ হয়েছে।
পার্বত্য এলাকার মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় রাঙামাটিতে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। সেখানে উৎপাদিত এই ফলের আকার ও রঙ বেশ সুন্দর। স্বাদও চমৎকার। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। রাঙামাটিতে মাল্টা চাষে এমন সাফল্যের কারণে বাড়ছে কর্মসংস্থান।
চাষীরা জানান, অন্য অনেক ফসল কিংবা ফলের তুলনায় মাল্টার উৎপাদন খরচ কম। তবে লাভ তুলনামূলক বেশি। তাই এর আবাদে আগ্রহ বাড়ছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাঙামাটি জেলায় মাল্টার আবাদে চাষীদের সবরকমের পরামর্শ দেয়া হচ্ছে।
তিনি ধারণা করছেন, এ বছর রাঙামাটিতে ২১০ হেক্টর জমিতে ২২শ মেট্রিক টন মাল্টা উৎপাদিত হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.