সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১০ , ০৩:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিএনপি জনগণকে নিয়ে ভাবে না। বিএনপি গণতন্ত্রকে নস্যাৎ করেছে। তাদের সব অভিযোগ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
এ সময় নুর হোসেনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, নুর হোসেন ছিলেন জীবন্ত পোস্টার। শুধুমাত্র প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করা হয়।
সম্মেলনে তিনি আরও বলেন, সিনেমায় অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। অনুদানের সিনেমা অবশ্যই হলে মুক্তি দিতে হবে। করোনায় বন্ধ থাকায় ১৬ অক্টোবর থেকে হলগুলো চালু করা হয় বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.