সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১০ , ০২:৫৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
মঙ্গলবার (১০ নভেম্ব) দুপুরে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন।
এ মামলায় অপর আসামিরা হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
এর আগে ২ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন এ তারিখ ঠিক করেন আদালত। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বরে জি কে শামীমকে আটক করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.