সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১০ , ০১:৫৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সরকারের যোগসাজশে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে এই নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের প্রভাবমুক্ত না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তার অভিযোগ- শুধু উপ নির্বাচনেই নয়, স্থানীয় সরকার নির্বাচনেও দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই সচেতনভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ-১ এর উপনির্বাচনের ফলাফল নিয়েও শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.