সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৯ , ০৮:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নে পুকুরে ডুবে সুরাইয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঠানগড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে মাদ্রাসা পড়া শেষ করে বাড়িতে ফিরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে পকুরে নামে। একপর্যায়ে পুকুরের মাঝে চলে গেলে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায় সুরাইয়া। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এরপর নুর হোসেন নামে তার এক মামা পানি থেকে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাহাব উদ্দিন রাজু জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.