সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-০৯ , ০৩:৪৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৯২ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৩ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২১ হাজার ৯২১ জন।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.