নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-০৯ , ০১:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টাঙ্গাইলে সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।
এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এসময় আহত হন কমপক্ষে পাঁচজন।
তিনি আরও বলেন, নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.