সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-০৯ , ১২:৫৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় দগ্ধ ৯জনের মধ্যে পিয়ারা বেগম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দগ্ধ ৯জনের মধ্যে পিয়ারা বেগম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইফুর রহমান ও মিজানুর রহমান অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে রোববার (৮ নভেম্বর) রাতে শহরের আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হয়েছেন ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.