আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৮ , ০৮:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন অনুপ্রবেশকারী নিহত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর জানিয়েছে, রবিবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশে বাধা দেয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন। এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরো দুই জওয়ান আহত হন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.