কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-০৮ , ০৫:৫৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বাংলাদেশী এক জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসাদ্বীন অবস্থায় মারা যায় জেলে মোহাম্মদ ইসলাম (৩৫)।
সে টেকনাফ সদর বরইতলীর গুরা মিয়ার পুত্র।
স্থানীয়দের দাবি, একটি নৌকায় ৩ জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের উপর অতর্কিতে গুলিবর্ষণ করে। এসময় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ বিষয়ে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, গুলি করে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে। নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও ওই জেলেরা কি কারণে নদীতে নেমেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.