জহুর টাওয়ারে অগ্নিকাণ্ড

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৮ , ১১:০৮ এএম

জহুর টাওয়ারে অগ্নিকাণ্ড ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোড এলাকায় মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (০৭ নভেম্বর) মধ্যরাতে আরএফ জহুর টাওয়ারের নিচ তলায় এ অগ্নিকাণ্ডে বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-২ এর উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি।