নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০৭ , ১০:১৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৮ নভেম্বর) সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সৈয়দাবাদ এলাকায় সামনে থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।এ সময় ট্রাক ও অটোরিকশার সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশা ও মাইক্রোবাসের আরোহীরা গুরুতর আহত হন।
তিনি আরও বলেন. আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।পরে হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.