সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৬ , ০৮:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৩৬ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.