সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৫ , ০২:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নবম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীর অবস্থা সঙ্কটাপন্ন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে আছেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ।
অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়।
শওকত আলীর রোগমুক্তি কামনায় তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.