যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৪জন নিহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৫ , ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৪জন নিহত ছবি: সিটিজেন নিউজ

যুক্তরাষ্ট্রের নেভাডার হেন্ডারসনে গোলাগুলিতে এক সন্দেহভাজন হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানায় গত মঙ্গলবার সকাল এগারোটায় লাস ভেগাস থেকে প্রায় ১৬ মাইল দূরে এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল এগারোটায় লাস ভেগাস থেকে প্রায় ১৬ মাইল দূরে এই ঘটনা ঘটে। হেন্ডারসন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে পুলিশকে ফোন দিয়ে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানানো হয়।

পুলিশ জানায়, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।