সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৫ , ০৯:৫৩ এএম
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুপ্তা মল্লিক (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে আগ্রাবাদ পানওয়ালা পাড়ার নাসিমা মনজিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সুপ্তা মল্লিক কর্ণফুলি পেপার মিল গেইট এলাকার বাসু দেবের স্ত্রী। তিনি নাসিমা মনজিলের ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.