হাটহাজারীতে মোটরসাইকেল চালক নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০৪ , ০৫:০৩ পিএম

হাটহাজারীতে মোটরসাইকেল চালক নিহত ছবি: সিটিজেন নিউজ

হাটহাজারীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে অতৈয় দেওয়ান (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অতৈয় দেওয়ান খাগড়াছড়ির মানিকছড়ি মধ্যম সিন পহরী এলাকার কংকা দেওয়ানের ছেলে। তিনি খাগড়াছড়ির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, বুধবার দুপুরে হাটহাজারী ১১ মাইল এলাকায় কার -মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, এসময় অতৈয় দেওয়ার নামে একজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।