মারা গেছেন আরও ২১ জন; শনাক্ত ১৫১৭

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ০৪:৫০ পিএম

মারা গেছেন আরও ২১ জন; শনাক্ত ১৫১৭ ছবি: সিটিজেন নিউজ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তে ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।  বুধবার (৪ নভেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গত এক দিনে আরও ১ হাজার ৫১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে।

গতকাল মঙ্গলবার সারা দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। আর ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৫৯ জনের।