সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ০১:৪০ পিএম

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ মো. সালাউদ্দিন (৪৪)নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বার আউলিয়া থেকে তাকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ।  বুধবার (৪ নভেম্বর) সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার উপজেলার বার আউলিয়া এলাকায় সালাউদ্দিন নামে এক যুবক অস্ত্রসহ ঘোরাফেরা করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সে অস্ত্রের ব্যবসা করছিল। তবুও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।