সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ১২:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের গডফাদার রাজু বাদশা প্রকাশ হামকা রাজুকে (৩২) বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের কসাইপাড়ার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হামকা রাজু চান্দগাঁও থানার কসাইপাড়ার জয়নাল আবেদিন প্রকাশ ঝুনুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে বলেন, ‘হামকা চান্দগাঁও বহদ্দারহাট কেন্দ্রিক একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। সে বিভিন্ন রকম চাঁদাবাজি, ছিনতাই, ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে তার পুরো বাসা ঘিরে ফেলি। র্যাবের উপস্থিতি টের পেয়ে পুরো ভবনের লাইট বন্ধ করে দিয়ে পালানোর সময় তার বাসার ভিতরের ওয়াশরুম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং টর্চার করার জন্য ইলেকট্রিক শর্ট ব্যাটন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘তার নামে পাঁচলাইশ থানায় ও চান্দগাঁও থানায় ৫টি মামলা রয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। ‘
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.