সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ১২:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।বুধবার (৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুইজন সুপারভাইজার ও একজন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রামীণ সার্ভিসকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো অনুমোদন কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়নি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারকচক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে। বিষয়টি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং এই প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.