সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ১১:৫১ এএম
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৬৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৫৮ জন। এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১২টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২টি নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৮টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৬৩টি। আক্রান্তদের মধ্যে নগরে ৬৭ জন এবং উপজেলায় ১৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.