সীতাকুণ্ডে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৩ , ০৪:১৩ পিএম

সীতাকুণ্ডে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ডে রিত্তিকা চৌধুরী (১৬)নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজারের সুভাস ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিত্তিকা ওই এলাকার লালু চৌধুরীর কন্যা।দেয়। সে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, রাতে এক কিশোরীকে অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।