মারা গেছেন আরও ১৭ জন; শনাক্ত ১৬৫৯

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৩ , ০৩:৪৯ পিএম

মারা গেছেন আরও ১৭ জন; শনাক্ত ১৬৫৯ ছবি: সিটিজেন নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯৮৩ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৫৯ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন।