সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৩ , ১০:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৮০ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ৩৮৭ জন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মারা যায়নি। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। এতে দেখা যায় চট্টগ্রামের ৮টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৬ জন, বিআইটিআইডিতে ৫ জন এবং চমেক ল্যাবে ২৫ জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করে ৯ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪১টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আবার, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮০জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭১ জন এবং উপজেলায় ৯ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.