সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৩ , ১০:০৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
সাভারে বরকত উল্লাহ নামের (৩৩) এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই পুলিশ সদস্য খাগড়াছড়ি পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলো।
পুলিশ জানায়, সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ আরও জানায়, কিভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.