সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ১০:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি।
কমলাপুর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.