দুই নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বাবা

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০২ , ০৫:০৪ পিএম

দুই নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বাবা ছবি: সিটিজেন নিউজ

দুই হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া দুই নবজাতকের মরদেহ নিয়ে ন্যায়বিচার চাইতে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এক বাবা। সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে হাইকোর্ট প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালকুদার মৌখিকভাবে নির্দেশ দেয়ার পরও বিএসএমএমইউ এবং শিশু হাসপাতালে ভর্তি নেয়া নেয়নি ওই দুই নবজাতককে।

এরপরই মারা যায় জমজ দুই শিশু। পরে শিশু দুটির মরদেহ নিয়ে হাসপাতালে আসেন বাবা। হাসপাতাল দু’টিকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম জানান, তার স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া অসুস্থ জমজ সন্তান দু’টিকে নিয়ে দুই হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে দুপুরে মারা যায় তারা। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে অবস্থান করেন তিনি।