মারা গেছেন আরও ২৫ জন; শনাক্ত ১৭৩৬

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ০৩:৩৪ পিএম

মারা গেছেন আরও ২৫ জন; শনাক্ত ১৭৩৬ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৬৬ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনা রোগী।

সোমবার (২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন  সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।

এর আগে শুক্রবার (১ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৫৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৮ জন।