সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ০২:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল।সংঘাতে উস্কানিদাতাদের গ্রেফতার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।
সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দেশের একটি শ্রেণি সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না। দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলো যা যা ভবিষ্যৎ বাণীর আশঙ্কা করেছে
তা পেছনে ফেলে এগিয়ে যাবে, এটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না।
প্রধানমন্ত্রী বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশ বিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.