লোহাগাড়ায় ২০ হাজার ইয়াবাসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ০৯:৪৮ এএম

লোহাগাড়ায় ২০ হাজার ইয়াবাসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করে। রোববার (১ নভেম্বর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আটক বিষয়টি জানানো হয়।

আটককৃতের নাম হলো দিপক দাশ (৩২)। সে কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী এলাকার দিলীপ দাশের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দিপক দাশ নামে একজনকে আটক করা হয়েছে। আটক দিপক দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।